বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
আইন-আদালত

শেরপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৩

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে সোমবার (৮ মে) ও মঙ্গলবার (৯ মে) শেরপুর পৌরসভার সজবরখিলা সাতানী পাড়া এবং নাগপাড়া মহল্লায় পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। 

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমবার (৮ মে) দুপুরে শেরপুর জেলা শহরের পৌরসভার সজবরখিলা সাতানী পাড়া মহল্লায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারী বিষু বাসফোরকে ৫ পুড়িয়া হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমীন ধৃত বিষু বাসফোরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন এবং সেই সাথে ১শত টাকা অর্থদণ্ড দেয়া হয়।

একইদিন বিকেল ৩টার দিকে শেরপুর পৌরসভার দুর্গানায়ণপুর (নাগপাড়া) মহল্লায় ওই অভিযানিক দল মো. গাজী মিয়ার ছেলে মাদক কারবারী মো. এনামুল হক মনিরকে ১৪ পিস বুপ্রেনরফিন নেশা জাতীয় ইনজেকশনসহ আটক করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

অপরদিকে মঙ্গলবার (৯ মে) দুপুর দেড়টার দিকে দুর্গানারায়ণপুর (নাগপাড়া) মহল্লায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মৃত হুরমুজ আলীর ছেলে মাদক কারবারী মো. হাবিবকে এক গ্রাম হেরোইনসহ আটক করে। পরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদ ধৃত মো. হাবিবকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুর পৌরসভার সজবরখিলা সাতানীপাড়া মহল্লার গঙ্গা বাসফোরের ছেলে মাদক কারবারী বিষু বাসফোর (২৮), নাগপাড়া মহল্লার মো. গাজী মিয়ার ছেলে মো. এনামুল হক মনির (৩৪) ও একই মহল্লার মৃত হুরমুজ আলীর ছেলে মো. হাবিব (৩৫)।  

এব্যাপারে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত ওই তিন মাদক কারবারীকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ