বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
আইন-আদালত

সাতক্ষীরায় হরিণের মাংসসহ দুই চোরা শিকারী আটক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংসসহ দুই চোরা শিকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ মে) সকাল সাড়ে ৯ টায় দিকে শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটার গ্রামের কৈতলা এলাকা থেকে ১২ কেজি হরিণের মাংসসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাদঘাটা গ্রামের রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম ও আমাজাদ হোসেন ছেলে আজাদ হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, রবিউল ইসলাম দীর্ঘ দিন ধরে চোরাই হরিণের মাংসের ব্যবসার সাথে জড়িত।

শ্যামনগর থানার এসআই সাখাওয়াতুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল ইসলাম ও তার মামা আজাদ হোসেনকে হরিণের মাংসসহ আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দীর্ঘদিন এ কাজের সাথে জড়িত রয়েছে বলে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ