বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

কক্সবাজারের উদ্ধার হলো আইসের বড় চালান : আটক ৪

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া ইরান মাঝির আস্তানা থেকে এ যাবত কালে সবচাইতে বড় মাদক ‘আইস’ র চালান জব্দ করেছে র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন র্যাব। এসময় চারজন চোরাকারবারিকে আটক করে বাহিনীটি।

শনিবার রাতে উপজেলার পালংখালীর রহমতের বিল সীমান্ত থেকে মাদকসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ, আইসের পরিমান ২৪ কেজি ২০০ গ্রাম।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার মঈন রবিবার দুপুরে কক্সবাজার র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। এটি দেশে এখন পর্যন্ত জব্দ করা ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান উল্লেখ করে তিনি বলেন, রহমতের বিল সীমান্ত দিয়ে আইসের বড় একটি চালান দুই থেকে তিন দিনে আগে দেশে এনেছিল ইরান মাঝি।

এসব আইস রহমতের বিল ইরান মাঝির আস্তানায় রেখেছিল বলে খবর পায় র‌্যাব। তারই প্রেক্ষিতে র্যাব সদস্যরা ইরান মাঝির আস্তায় অভিযান পরিচালনা করে । অভিযানে র্যাব চার জনকে আটক করে। আটককৃতরা হলো ইরান মাঝি, রুবেল, মাদক পরিবহনের দায়ে বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে বরখাস্তকৃত রুবেলের ছোট ভাই আলাউদ্দিন এবং কালাবদা।

আটকৃতরা একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল। উখিয়া এবং টেকনাফের কুখ্যাত মাদক পাচারকারী হিসেবে পরিচিত ইরান মাঝির বিরুদ্ধে ৬০ টির অধিক মামলা আছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। তিনি চার বারের অধিক সময় কারাভোগ করেছেন। আটককৃতরা মাদক ব্যবসা করে বিপুল সম্পদের মালিক হয়েছে বলেও জানান র্যাব। র্যাব সংবাদ সম্মেলন শষে আটককৃতদের পুলিশে সোপর্দ করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ