বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
আইন-আদালত

কুলাউড়ায় গাঁজাসহ আটক ১

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে (৫ই মে) শুক্রবার  উপজেলার কর্মধা ইউপির অন্তর্গত আছকরাবাদ চা বাগানের ভিতরে স্থানীয় মোহন উড়াং এর বসত ঘরের সামনে কাঁচা রাস্তার উপর হইতে মৃত কুরফান আলীর ছেলে মাদক ব্যবসায়ী ছায়েদ আলী (৩৫), কে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশের এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় অফিসার সহ একটি দল।

৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে ছায়েদকে। সে ওই এলাকার দিঘলকান্দি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ শনিবার (৬ই মে)  মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আব্দুস ছালেক বলেন, সিলেট রেঞ্জের ডিআইজির সার্বিক দিক নির্দেশনা ও জেলা পুলিশ সুপার, মো: জাকারিয়ার নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদকের বিরুদ্ধে  অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ