বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

শেরপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

আল আমিন,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা ওরফে মিস্টার (৩১) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

৪ এপ্রিল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার খরিয়া কাজীর চর ইউনিয়নের পশ্চিম লংগর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদ ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। একইদিন দুপুরে মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে শ্রীবরদী উপজেলার পশ্চিম লংগরপাড়া এলাকার মাসুদ রানা ওরফে মিস্টারের বাড়িতে অভিযান চালায়। ওই সময় ১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদক হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের নির্দেশনায় শেরপুরকে মাদকমুক্ত করতে কাজ করছে ডিবি পুলিশ। ইয়াবাসহ গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ