বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

ইয়াবা পাচারের দায়ে ২ জনের ৭ বছর করে কারাদন্ড

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ এক লাখ ইয়াবা পাচারের মামলায় ২ জনকে ৭ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডিতদের একইসাথে ১ লাখ টাকা করে অর্থদন্ড করা হয়েছে। অনাদয়ে প্রত্যেককে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।

বুধবার (৩ মে) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্র পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম।

দন্ডিত আসামীরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার মোঃ শফি ও আয়েশা খাতুনের ছেলে সাদ্দাম হোসেন এবং একই এলাকার মোঃ সাব্বির আহমদের ছেলে বেলাল হোসেন। রায় ঘোষণার সময় দন্ডিত সাদ্দাম হোসেন আদালতে উপস্থিত ছিলেন এবং অপর দন্ডিত আসামী বেলাল হোসেন পলাতক রয়েছে।

মামলার অপর ২ আসামী টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার খলিলুর রহমানের ছেলে তালেব এবং একই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে জুবায়ের হোসেনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

এতে আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪, অ্যাডভোকেট আয়াতুল্লাহ খোমেনী মামলাটি পরিচালনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ