বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

কুমিল্লায় কলেজ শিক্ষক হত্যায় ৬ জনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কলেজ শিক্ষক জাহিদুল আজম সুজন হত্যা মামলায় ৬ আসামিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদন্ডপ্রাপ্ত সকল আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ মে) বেলা ১১টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম ও জাকির হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা নগরী সংলগ্ন আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার মো. জামাল হোসেন, মো. ইলিয়াছ মিয়া, জাকির হোসেন, মো. নয়ন মিয়া, কামাল হোসেন ও মিঠুন। এদের মধ্যে নয়ন, কামাল ও মিঠুন পলাতক। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জামাল, ইলিয়াস, জাকির হোসেন।

অ্যাডভোাকেট জাকির হোসেন জানান, ২০১০ সালের ৮ আগস্ট বিকেল ৪টার দিকে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কলেজ শিক্ষক সাইফুল আজম সুজনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত কলেজ শিক্ষক সুজনের বাবা বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার বেলা ১১টার দিকে এ মামলার রায় ঘোষণা দেন। রায়ে চার্জশিটভুক্ত মোট নয় আসামির মধ্যে ছয়জনকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। আর দুই আসামিকে খালাস দেয়া হয়। এছাড়া বিচারাধীন সময়ে একজনের মৃত্যু হয়। মামলায় আসামি ১১ জনের মধ্যে একজনের মৃত্যু পরবর্তীতে ৮ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয় ২ জন মহিলাকে বেকসুর খালাস ৬ জনকে মৃত্যুদন্ড দেয়া হয়।

আরও পড়ুন:

রাজউকের গায়েব হওয়া ২৬ হাজার ৭৭৭টি নথি উদ্ধার

সর্বশেষ পাওয়া সংবাদ