বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

বেলকুচিতে ভাতিজার হাতে চাচার মৃত্যু: মুলহোতা মনিরুলসহ গ্রেফতার ৪

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ভাতিজা মনিরুল ইসলামের বাটামের আঘাতে চাচা সাইফুল ইসলাম নিহতের মামলায় মুল আসামি মনিরুলসহ ৪ জনকে গ্রফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বেলকুচি উপজেলা শালদাইড় গ্রামের আবু ছাইদ প্রামানিকের ছেলে মনিরুল ইসলাম, মৃত ময়দান আলীর ছেলে জয়েন উদ্দিন, জয়েন উদ্দিনের দুই ছেল আনিসুর রহমান ও মোবারক হোসেন।

গত মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা সাইফুল ইসলাম ও ভাতিজা মনিরুল ইসলাম গংদের সাথে মারপিটের ঘটনা ঘটে। এতে চাচা সাইফুল ইসলাম নিহত হয়। এঘটনায় থানায় মামলা হলে ঘটনার পরের দিনই মুল আসামি মনিরুল ইসলাম সহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে বেলকুচি থানা পুলিশ।

এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান উপজেলার শালদাইড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে’। এতে একজন নিহত হয়। পরে থানায় মামলা হলে ঘটনার মুল আসামি মনিরুল ইসলাম সহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ