বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
আইন-আদালত

কক্সবাজারে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি রিমান্ডে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ১০ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বুধবার (২৬ মার্চ) দুপুরে পুলিশ আসামিদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে কক্সবাজা আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামি হলেন- মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মহেশখালী মাতারবাড়ি এলাকার ট্রলার মালিক বাইট্টা কামাল ও ৪ নম্বর আসামি ট্রলার মাঝি করিম সিকদার।

এজাহারভুক্ত চারজনের মধ্যে অপর দুই আসামি হলেন-মাতারবাড়ির আনোয়ার হোসেন ও বাবুল মাঝি।মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্জয় বিশ্বাস বলেন, ‘আদালতের আদেশ পাওয়ার পর বুধবার (২৬ এপ্রিল) থেকে আসামিদের রিমান্ডের নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনায় এজাহারভুক্ত অপর দুই আসামিসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের পাঁচটি দল কাজ করছে।’

গত রবিবার (২৩ এপ্রিল) দুপুরে একটি ট্রলার সাগরে ভাসতে দেখে নাজিরারটেক এলাকার উপকূলে নিয়ে আসেন জেলেরা। ট্রলারের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রলারটির হিমঘর থেকে ১০ জনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।

ওই ট্রলারের মালিক মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকার ছনখোলা পাড়ার মৃত রফিক উদ্দিনের ছেলে সামশুল আলম প্রকাশ সামশু। ১০ জনের মধ্যে তার মরদেহও ছিল। মরদেহ গ্রহণ করেছেন তার স্ত্রী রোকেয়া বেগম। এ ঘটনায় তিনি কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ