বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

শেরপুর জেলা কারাগারের হাজতির মৃত্যু

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা কারাগারের মো. আল আমিন (২৫) নামে এক হাজতি যুবক চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে মারা গেছেন।

বুধবার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে অসুস্থ হওয়ার পর কারাগার কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে সে মারা যায়। হাজতি মো. আল আমিন নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা গ্রামের মো. শরাফত আলীর ছেলে। সে মারপিট ও হত্য চেষ্টার একটি মামলায় প্রায় ২ মাস থেকে জেলহাজতে ছিল।

হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, নকলা উপজেলার লয়খা গ্রামের মো. আল আমিন মারপিট ও হত্যাচেষ্টার মামলায় গত ২৭ ফেব্রুয়ারি থেকে জেলা কারাগারে আটক ছিল। তার হাজতি নং ৪৫৪/২৩। বুধবার সকাল ৮টার দিকে কারাগারের অভ্যন্তরে আল আমিন পায়চারী করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সকাল পৌনে ৯টার দিকে হাজতি মো. আল আমিন হাসপাতালের বেডে মারা যায়।

ওই ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেলের উপস্থিতিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাজতি আল আমিনের মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

এ ব্যাপারে জেলা কারাগারের ডেপুটি জেলার আবদুস সেলিম বলেন, মৃতের ময়নাতদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আল আমিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ