বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

গৃহবধূ হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে এক গৃহবধূ হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা জজ সাইফুল এলাইহীর আদালতে এই রায় ঘোষনা করা হয়।

রাষ্ট্র পক্ষের আইনজীবি এডঃ সুলতানুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯৯৫ সালের পেকুয়ার একটি চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলায় একজন নারী সহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন চকরিয়া উপজেলার পেকুয়া থানার রুহুল আমিন একই এলাকার আব্দুল মালেক এবং তার স্ত্রী খালেদা বেগম।

১৯৯৫ সালে মধ্যরাতে তার স্বামী আব্দুল খালেকের অনুপস্থিতিতে তার ভাই আব্দুল মালেক ও তার স্ত্রী খালেদা আক্তার এবং রুহুল আমিন সহ ভিকটিম রোজিনা আক্তার কে গলা কেঁটে হত্যা করে। পরে এই হত্যার ঘটনায় পেকুয়া থানায় মামলা হলে দীর্ঘদিন বিচারকার্য শেষে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সর্বশেষ পাওয়া সংবাদ