বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাবেক এমপিসহ ৪ জনের যাবজ্জীবন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদ্বন্ড ও বাকী ৪৪ জনকে ৭ বছরের কারাদ্বন্ড প্রদান করেছে আদালত।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জনাকীর্ণ আদালতে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডল এ রায় ঘোষনা করেন।

এ রায় ঘোষনার সময় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ও জামিনে মুক্ত থাকা আসামী অ্যাড. আব্দুস সাত্তারসহ ৩৮ আসামী আদালতের উপস্থিত ছিলেন। এ মামলায় আজ পর্যন্ত মোট ১০ জন আসামী পলাতক রয়েছেন ও দুই জন মারা গেছেন।

এ দিকে, রায় ঘোষনার পর আদালত চত্বরে বিক্ষোভ করা সময় দুটি নাশকতা মামলার আসামী জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মমততাজুল ইসলাম চন্দনকে আটক করেছে পুলিশ।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, উপজেলার যুবদলের সভাপতি আব্দুল কাদের বাচ্চু, আরিফুর রহমান রঞ্জু ও রিপন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, অ্যাড. আব্দুস সামাদ প্রমুখ।

এ দিকে, আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন, অ্যাড. আব্দুল মজিদ (২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাড. শাহানারা পারভিন বকুল প্রমুখ।

সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদ্বন্ড ও বাকিদের ৭ বছর কারাদ্বন্ড প্রদান করা হয়েছে।

অ্যাড. শাহানারা পারভিন বকুল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা ( সাবেক সাংসদ হাবিবের স্ত্রী) জানান, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপীল করবেন।

উল্লেখ্য : ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে বেলা ১১টায় বিএনপির নেতাকর্মীরা কলারোয়ার দলীয় অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের ১ ডজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতাকর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার মূখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবির। গতবছরের ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলায় চার্জ গঠন করা হয়। এ মামলায় সাক্ষ্য ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ এ রায় ঘোষনা করেন আদালত।

সর্বশেষ পাওয়া সংবাদ