বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

খুলনায় হত্যা মামলার আসামী রাজধানীতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত খুলনার দিঘলিয়ায় মাইনুল হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও কুখ্যাত খুনী শাহ জালাল ওরফে শান্ত হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার (১৬ এপ্রিল) গভীর রাতে রাজধানীর ভাটারা থানাধীন ৩০০ ফিট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বহুল আলোচিত গত ৬ মার্চ ২০২৩ তারিখে খুলনার দিঘলিয়ায় মাইনুল হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও কুখ্যাত খুনী মোঃ শাহ জালাল ওরফে শান্ত হোসেন (২৬)কে গ্রেফতার করে র‌্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, গত ০৬/০৩/২০২৩ তারিখ খুলনা জেলার দিঘলিয়া থানার সেনহাটি কলেজ পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মাইনুল (৩০)’কে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে কতিপয় দুর্বৃত্ত। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ০৮/০৩/২০২৩ তারিখ দিঘলিয়া থানায় ১০ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ধৃত শাহ জালাল @ শান্ত উক্ত মামলার ০২ নং আসামি। উক্ত মামলাটি রুজু হওয়ার পর থেকে সে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ