বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

কুমিল্লায় ৭৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকা হতে ৭৬ কেজি গাঁজা উদ্ধারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ রিয়াদ খান এবং তার অন্যতম সহযোগী মোঃ জাবেদ মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে সাড়ে ৫টার দিকে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন সরকারপুর এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ রিয়াদ খান (২২) তার অন্যতম সহযোগী মোঃ জাবেদ মোল্লা (১৯) হেফাজত হতে ৭৬ কেজি গাঁজা এবং ১টি কাভার্ডভ্যানসহ তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-৩।

image-53

শনিবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। চক্রের মূলহোতা রিয়াদ এর নেতৃত্বে উক্ত মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। এছাড়াও ধৃত আসামিদের মাদক ব্যবসার সাথে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানায়। এসকল অপরাধীকে আইনের আওতায় আনার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ