বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
আইন-আদালত

বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ২ কারবারি আটক

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‍্যাব-৯ এর অভিযানে ফেন্সিডিল সহ ২ মাদক কারবারিকে আটক করা হয়।

অদ্য সোমবার (১০এপ্রিল)  র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকায় র‍্যাব -৯ এর গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সাড়ে ৩ টায় অভিযান করা হয়েছে। উক্ত অভিযানে ২৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ২ মাদক কারবারিকে আটক করা হয়। করা হয়।

আটককৃতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউপি এলাকার বাসিন্দা মৃত কুতুব উল্ল্যার ছেলে মো. মামুনুর রশিদ (২৪) ও একই এলাকার পূর্ব লামুয়া গ্ৰামের বাসিন্দা মৃত রহমত মিয়ার ছেলে ইমরান মিয়া (২৩)।

তাদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ ২ মাদক কারবারিকে নিকটস্থ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ফেন্সিডিল সহ ২জনকে র‍্যাব-৯ আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা মামলা লিপিবদ্ধ করে জব্দকৃত মালামালসহ ২জনকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি।

সর্বশেষ পাওয়া সংবাদ