বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

বিদেশি মদসহ আটক ১

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ বোতল বিদেশি মদসহ  সুজিত পাশী (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় সময় থানা পুলিশের এসআই পবিত্র শেখর দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ কমলগঞ্জ উপজেলাধীন ৯নং ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের সরিষাবিল এলাকায় অভিযান পরিচালনা করে সুজিত পাশীকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত সুজিত পাশীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সুজিত পাশীর বসতঘরে তল্লাশি করে তার ঘরের খাটের নিচ থেকে Master’s Blender’s Signature Premier Grain Whisky নামের ৪বোতল ভারতীয় মদের বোতল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি ভারত সীমান্ত থেকে মদের বোতলগুলো বিক্রির জন্য আনিয়েছে মর্মে স্বীকার করে। সে কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানের সরিষাবিল গ্রামের মৃত জগন্নাথ পাশীর ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, আসামির তথ্য মতে ৪ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর মাধ্যমে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হবে। ঈদকে সামনে রেখে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ