বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক দুজনের জেল-জরিমানা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা অভিযান চালিয়ে দু’জন মাদক কারবারিকে আটক করেছে। আজ সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার পিটিআই মোড়ে অভিযান চালিয়ে ১২ অ্যাম্পুল নেশা জাতীয় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সদর উপজেলার বোয়ালমারি মালিথা পাড়ার দেলোয়ার হোসেন দুলু মাকিথার ছেলে পলাশ (৪৫) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মশালমোড়ের মকবুল মোল্লার ছেলে কামরুল ইসলাম (৪৫)। আটককৃতদের মধ্যে কামরুল ইসলামকে জেল ও জরিমানা এবং পলাশের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা প্রদান করা হয়েছে।

অভিযান সুত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১ টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহর নেতৃত্বে উপপরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার পিটিআই মোড়ে অভিযান চালিয়ে পলাশকে আটক করে। আটক পলাশের দেহে তল্লাশি চালিয়ে ১২ অ্যাম্পুল ভারতীয় নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ পলাশকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপপরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে পিটিআই মোড়ে অভিযান চালিয়ে ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ কামরুল ইসলামকে আটক করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কামরুল ইসলামকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪শ’ টাকা জরিমানা করেন।

সাজাপ্রাপ্ত কামরুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ