বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
আইন-আদালত

৩ লাখ ইয়াবা পাচার: ৬ জনের ৭ বছর করে কারাদন্ড

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ৩ লাখ ইয়াবা ট্যাবলেট পাচারের মামলায় ৬ জন পাচারকারীকে ৭ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একইসাথে দন্ডিতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক (ভাঃ) নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।

দন্ডিতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের মোঃ আবুল কাসেমের পুত্র মোঃ আলম প্রকাশ চলনদার, নুরুল আলমের পুত্র নাছির উদ্দিন, মফিজের পুত্র মোঃ জসিম, সাইফুল হকের পুত্র কলিম উল্লাহ, সুফি আলমের পুত্র মোঃ হোসেন এবং একই উপজেলার শেখেরখীল গ্রামের মঞ্জুর আলমের পুত্র মোঃ কামাল। রায় ঘোষণার সময় দন্ডিতরা আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী এবং দন্ডিত আসামীদের পক্ষে অ্যাডভোকেট মোঃ জাহেদ চৌধুরী মামলাটি পরিচালনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ