বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির কারাদণ্ড

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মকসেদ আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে অভিযান চালিয়ে ৬০ লিটার তাড়িসহ তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া। সাজাপ্রাপ্ত মকসেদ আলী সাতগাড়ি পুরাতন পাড়ার মৃত রজব আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে শনিবার বেলা ১ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপপরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মকসেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে মকসেদ আলীর শিকারোক্তিতে তার বাড়ির রান্নাঘরে লুকিয়ে রাখা ৬০ লিটার তাড়ি উদ্ধার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মকসেদ আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত মকসেদ আলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ