বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
আইন-আদালত

আদালত থেকে জঙ্গি ছিনতাই : মূল সমন্বয়কের স্ত্রীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আদালতে চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় শিখা নামে এক নারী ও তার এক আশ্রয়দাতাকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার (৭ এপ্রিল) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সিটিটিসি’র অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, আদালতে চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক জেল পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সঙ্গে নিয়ে পলাতক জঙ্গিদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। তবে তার আশ্রয়দাতার পরিচয় এখনো জানায়নি পুলিশ।

এদিকে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় দাবি করা হয়েছে, গত ২০ নভেম্বর আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক শিখা। তবে বার্তায় কখন ও কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি। এ ছাড়া ওই নারীর ‘আশ্রয়দাতার’ নামও বলা হয়নি।

প্রসঙ্গত, ২০২২ সালের ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে পুলিশকে মারধর ও চোখে পিপার স্প্রে ছিটিয়ে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এসময় আরাফাত ও সবুর নামে আরও দুই আসামিকে ছিনিয়ে নিতে চেষ্টা করলেও পরে তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর তিন দিন পর ‘আনসার আল ইসলামের সদস্য’ মেহেদী হাসান অমি ওরফে রাফিকে গ্রেপ্তার করে পুলিশ দাবি করেছিল তিনি ওই ঘটনার প্রধান সমন্বয়ক ছিলেন।

এ ঘটনায় ঢাকার কোতোয়ালি থানায় টিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ ২০ জনকে আসামি করে মামলা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ