বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

কক্সবাজারে শিশুকন্যা ধর্ষণ মামলায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের শিশুকন্যা ধর্ষণ মামলায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দেওয়া হয়।

সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম কামাল হোসেন (৩৫)। তিনি কক্সবাজার উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি পূর্ব কলাতলী এলাকায় ভাড়া থাকেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুরুল ইসলাম সায়েম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজারে চাঞ্চল্যকর পিতা কর্তৃক শিশু ধর্ষণের ঘটনায় আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেন। যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ধর্ষকদের মাঝে ভীতির সঞ্চার হবে বলে আশা করছি।

তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী ইমরুল কায়েস মানিক বলেন, আমরা উচ্চ আদালতে যাব।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১০ এপ্রিল রাত ১১টার দিকে ১৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে পিতা। এরপর কন্যাকে ভয় দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করে। কয়েক মাস পর কন্যা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে পিতাকে আসামি করে ধর্ষিতার মা বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। একই বছর ১১ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ