বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

সাতক্ষীরায় জামাত-বিএনপির ৮ নেতাকর্মী আটক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : নাশকতার চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় জামাত বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) ভোর রাতে শহরের বিভিন্ন স্থান অভিযান চালিয়ে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান (৫২), জেলা জামায়াতের নায়েবে আমীর মো. নুরুল হুদা (৬২), জেলা জামায়াত পশ্চিম জোনের আমির মো. মোশাররফ হোসেন সরদার (৬২), সদর থানা যুবদলের আহবায়ক মো. নজরুল ইসলাম (৪২), শিবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হাকিম সরদার (৪০) ছাত্রশিবিরের সভাপতি আব্দুল হাকিম মোল্লা মিন্টু (৩০), জামায়াত নেতা জামশেদ আলম (৬০) ও মো. ফজর আলী মোল্লা(৬৪)।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর বেলায় তারা একত্রিত হয়ে বৈঠক করার সময় তাদেরকে ৪টি ককটেল সদৃশ বস্তু সহ হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের কর হয়েছে (মামলা নং-৫)। সোমবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান

সর্বশেষ পাওয়া সংবাদ