বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ১৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আগামীকাল রোববার (২ এপ্রিল) দুপুর থেকে এসব বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশনাক্রমে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, আমি নির্দেশ করছি যে, আগামী ২ এপ্রিল রোববার সকাল সাড়ে দশটা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো।

বেঞ্চগুলো হলো- বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ (একক), বিচারপতি মো.আতাউর রহমান খান (একক), বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো. রুহুল কুদ্দুস (একক), বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেল (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলম (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলী (দ্বৈত বেঞ্চ), মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী (দ্বৈত বেঞ্চ), বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বজলুর রহমান (দ্বৈত বেঞ্চ), বিচারপতি খিজির আহমেদ চৌধুরী (একক বেঞ্চ), বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামান (দ্বৈত বেঞ্চ), বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাহমিদা কাদের (দ্বৈত বেঞ্চ), বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন (দ্বৈত বেঞ্চ) এবং বিচারপতি মো. আখতারুজ্জামান (একক বেঞ্চ)।

সর্বশেষ পাওয়া সংবাদ