বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

দেড় কোটি টাকার স্বর্ণ ফেলে ভারতে পালাল পাচারকারী 

বেনাপোল প্রতিনিধি : যশোরের চৌগাছা সীমান্ত থেকে দেড় কোটি টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার ( ৩১ মার্চ ) সন্ধ্যা ৬টার দিকে চৌগাছা উপজেলার লক্ষীপুর সীমান্ত থেকে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন চোরাকারবারী চৌগাছা কপোতাক্ষ নদ ব্যবহার করে বাংলাদেশ হতে স্বর্ণ ভারতে পাচার করবে। এমন সংবাদে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কপোতাক্ষ নদের তীরে ফাঁদ পেতে থাকে। এ সময় সন্ধ্যা একজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে উক্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় । টহল দল উক্ত ব্যক্তিকে ধাওয়া করলে লোকটি ভারতের দিকে পালিয়ে যায় এবং পালানোর সময় উক্ত ব্যক্তির কোমরে রাখা স্বর্ণের বারগুলো পড়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ১.৫১৫ কেজি এবং বর্তমান বাজার মূল্য এক কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি এর টহল অত্যন্ত জোরদার থাকায় এ স্বর্ণের চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ চৌগাছা থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ