বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

মৌলভীবাজারে একাধিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘদিন যাবৎ পলাতক একাধিক হত্যা মামলার আসামি আলাউদ্দিন (৩৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯।

অদ্য শনিবার দিবাগত মধ্যরাতের সোয়া ২টার দিকে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শ্রীমঙ্গল আঞ্চলিক ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে কমলগঞ্জের ভানুগাছের লংগুরপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে জেলার শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা এলাকার বাসিন্দা কাছুম আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।

তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার দু’টি হত্যা মামলা (শ্রীমঙ্গল থানার মামলা নং-০৫, তারিখ-১০/১১/২০০৯ ইং, ধারা-৩২৬ পেনাল কোড-১৮৬০ ও মামলা নং-০৭/১৪০, তারিখ-০৭/০৬/২০১১ ইং, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০) মৌলভীবাজার বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়াও শ্রীমঙ্গল থানার অপর একটি হত্যাচেষ্টা মামলায় (শ্রীমঙ্গল থানার মামলা নং-১৫, তারিখ-২১/২০১৩ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০) উক্ত তাকে বিজ্ঞ আদালত ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দণ্ড দিয়েছেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষে গ্রেপ্তারকৃত আসামী’কে শ্রীমঙ্গল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ