বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী ফজলু হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব -৬।

শনিবার (২৫ মার্চ) সকালে মহেশপুর উপজেলার কাজিরবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফজলু হোসেন উপজেলার কোল্লা গ্রামের মৃত হুরমত আলীর ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হুসাইন জানান, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার কাজিরবেড় গ্রামে মাল্টা খাওয়ানোর লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ করে ফজলু হোসেন। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়িতে এসে বিষয়টি জানায়। এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে ফজলুকে আসামী করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরপর থেকে পলাতক ছিলো অভিযুক্ত। মামলা দায়েরর পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ঝিনাইদহ র্যাব-৬ কাজীরবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রোববার বিকেলে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।


সর্বশেষ পাওয়া সংবাদ