বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

কলেজছাত্র হত্যাসহ ডাকাতি মামলার রহস্য উদঘাটন করলো জিএমপি, আটক ৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে মহানগরে কলেজ ছাত্রের হত্যাসহ ডাকাতি মামলার রহস্য উদঘাটন করে ৫ আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)

শনিবার (২৫ মার্চ) সকালে জিএমপি মহানগর গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিসি ডিবি ও মিডিয়া মোহাম্মদ ইব্রাহিম খান।

সংবাদ সম্মেলনে পুলিশ জানান, গত ১৩ মার্চ সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকায় রাত তিনটায় অজ্ঞাতনামা ডাকাতদল ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে জানালার গ্রীল কেটে রুমে প্রবেশ করে

অস্ত্রের ভয় দেখিয়ে কলেজ ছাত্রের মা কে হাত পা বেঁধে কলেজছাত্র মাহিউস সুনান চৌধুরীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে এবং নগদ ২৫ হাজার টাকাসহ আনুমানিক ৬ লক্ষ ৭৫ হাজার ৫ শত টাকার মূল্যের অলংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাসহ ডাকাতির অভিযুক্ত প্রধান আবু তাহের কে ঢাকার খিলক্ষেত থেকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে ঘটনাস্থলের পাশে ধান ক্ষেতের ভিতর থেকে জানালার গ্রীলকাটার ব্যবহুত লোহার কাটার উদ্ধার করে পরে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ৪ জন কে গ্রেফতার করে
পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ