বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

সাজাপ্রাপ্ত একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানা ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমানের তত্ত্বাবধানে সদর মডেল থানার বিশেষ অভিযানিক দলের এসআই রতন কুমার হালদারসহ এক অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল পৌনে ৪ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে আসামি সৈয়দ শাহানুর রহমান শাহান নামে এক জনকে গ্রেপ্তার করতে সম্ভব হয়।

সদর উপজেলার মোস্তফাপুর এলাকার বাসিন্দা উবেদুর রহমানের ছেলে শাহানুর। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একটি মাদক মামলার সাজার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত জিআর-২৬৬/২০১৬(সদর) মামলায় ০১(এক) বছর তিনমাস এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামি।

এছাড়াও তাহার বিরুদ্ধে একটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা ও মাদক মামলাসহ নয়টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে তৎক্ষণাৎ গ্রেপ্তারের পরপর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানায়।

সর্বশেষ পাওয়া সংবাদ