বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

সাজাপ্রাপ্ত পলাতক দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদরের মডেল থানার বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ ডাকাত ফখরুল ওরফে ফহর’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে সদর থানার এএসআই রায়হান আহমেদ, এএসআই রেজাউল ইসলাম সঙ্গীয় অফিসার-দলসহ সদর উপজেলার ৪নং আপার কাগাবালা ইউনিয়নের কাগাবালা বাজারে অভিযান পরিচালনা করে আসামি ডাকাত ফখরুলকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত ফখরুল ২০০৯ সালের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার একটি মামলায় পেনাল কোডের ৩৯৯ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত।

গ্রেপ্তারকৃত আসামি ফখরুল অরফে ফহর মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে। আসামি ফখরুলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি রিপোর্ট লেখা পর্যন্ত প্রক্রিয়াধীন এতথ্য নিশ্চিত করেন মডেল থানার ওসি হারুনূর রশিদ তালুকদার।

সর্বশেষ পাওয়া সংবাদ