বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

ইয়াবা পাচার মামলায় ১ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ১০ হাজার ইয়াবা টেবলেট পাচারের মামলায় কক্সবাজারে ১ রোহিঙ্গাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একইসাথে দন্ডিত আসামীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ (ভা:) নিশাত সুলতানা সোমবার ১৩ মার্চ এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত আসামী হলো : কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ব্লক-৯ এর মৃত কাছিমের পুত্র রোহিঙ্গা হামিদ হোসেন (২৫)। দন্ডিত আসামী রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট তাজমিন হুদা চৌধুরী সেতু আদালতে মামলাটি পরিচালনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ