বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

ঝিনাইদহে ব্যবসায়ীকে হত্যা: ৫ জনের যাবজ্জীবন

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ব্যবসায়ী নবী হোসেনকে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই মামলায় সাতজনকে ৫ বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ আদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আনিছুর রহমান, রেন্টু হোসেন, চান্দু, আতিয়ার রহমান ও মানিক হোসেন। এদের মধ্যে আনিছুর রহমান, চান্দু ও আতিয়ার রহমান পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, হরিণাকুণ্ডু উপজেলার সাতব্রিজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন ২০১০ সালের ৭ অক্টোবর দোকানের মালামাল কেনার জন্য ঝিনাইদহ শহরে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে তার পরিবারের সদস্যদের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ওই বছরের ৯ অক্টোবর নবী হোসেনের ভাই দাউদ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অপহরণ মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি নাসরিন ও আনিছুরকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৩১ অক্টোবর যশোরের সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের জামির আলীর বাড়ি থেকে নবী হোসেনের মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করা হয়।তদন্ত শেষে ২০১১ সালে ২৪ মে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় দেন।

আরও পড়ুন:

পুত্র বধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শশুর গ্রেপ্তার

বান্দরবানে জামায়াতুল আনসারের ৯ সদস্য গ্রেপ্তার

বেলকুচিতে আদালতে হাজিরা না দেওয়ায় দুই আসামীর নামে ওয়ারেন্ট

সর্বশেষ পাওয়া সংবাদ