বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

পুত্র বধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শশুর গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক গৃহবধূকে (১৯) ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ মার্চ) সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ওই গৃহবধূ বাদী হয়ে গত শনিবার শ্বশুরের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। ওইদিন সকালে উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামে শ্বশুর বাড়িতে ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে বলে উল্লেখ করেন তিনি।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামে গফুর মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৭)।

পুলিশ ও মামলার বিবরণী সুত্রের বরাতে জানা গেছে, গত শনিবার সকালে ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী কাজে চলে যাওয়ার পর ফাঁকা বাড়িতে তার শ্বশুর জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালান। এছাড়াও কিছুদিন আগে একইভাবে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন বলে শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।

ওই গৃহবধূ বলেন, এসব ঘটনা স্বামীসহ অন্য কাউকে না বলার জন্য তাকে হত্যার হুমকি দিয়েছিলেন তার শ্বশুর দুলাল মিয়া।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মামলা করেছেন। মামলার পরপরই তার শ্বশুরকে গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল মিয়া তার অপকর্মের কথা স্বীকার করেছেন। আসামিকে সুনামগঞ্জ আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সর্বশেষ পাওয়া সংবাদ