বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

প্রকাশ্যে ধূমপান ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধে রিট

কর্পোরেট সংবাদ ডেস্ক : প্রকাশ্যে ধূমপান এবং যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া গত বৃহস্পতিবার (৯ মার্চ) জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রোববার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রিট আবেদনকারী।

রিট আবেদনে জনসম্মুখে ধূমপান এবং যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধে প্রচলিত পুলিশ অধ্যাদেশ আইন বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া সার্বজনীন থুতু ও কফ ফেলাবিরোধী আইন ও কোড প্রণয়ন করার আর্জি জানানো হয়েছে রিটে।

রিটে স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিব, দেশের সব সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে পাবলিক প্লেসে ধূমপান এবং যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধ করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, জনসম্মুখে থুথু ফেলা ও যত্রতত্র মলমূত্র ত্যাগ করা সবচেয়ে বিরক্তিকর সমস্যাগুলোর মধ্যে একটি। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতের কিছু অংশে থুথু ফেলা নিয়ে জরিমানার বিধান রয়েছে। বাংলাদেশে সার্বজনীনভাবে এ ধরনের কোনো আইন নেই। সচেতনতা সৃষ্টির কোনো বাস্তবধর্মী উদ্যোগ নেই।

বিষটির গুরুত্ব অনুধাবন করে সার্বজনীন থুথু ও কফ ফেলাবিরোধী আইন ও কোড প্রণয়ন করার জন্য আবেদন করছি। প্রচলিত পুলিশ অধ্যাদেশ আইন অনুসারে সর্বস্তরে ধূমপান, যত্রতত্র মলমূত্র ত্যাগ ও থুথু ফেলার শাস্তি কার্যকর করার অনুরোধ করছি। নোটিশের জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ