বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

ডাচ বাংলার ১১ কোটি টাকা ছিনতাই মামলার প্রতিবেদন ১৩ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

শুক্রবার (১০ মার্চ) ঢাকা মেট্রোপলিট ম্যাজিষ্ট্রেট আশেক ইমাম মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদি হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে বেসরকারি ডাচ বাংলা ব্যাংকের গাড়িতে থাকা সোয়া ১১ কোটি টাকা রাজধানীর উত্তরা থেকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

এ ছিনতাইয়ের পর তাৎক্ষণিকভাবে মাঠ পর্যায়ে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া ৪ বক্সের মধ্যে ৩ বক্স টাকা উদ্ধারের কথা জানায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়। এছাড়া এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে ডাচ-বাংলা ব্যাংকের বিভিন্ন বুথে টাকা রাখতে গেলে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি থেকে টাকা লুট করা হয় বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৭ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, সকালে মাইক্রোবাসে করে ডাচ্-বাংলা ব্যাংকের নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা মিরপুরে ব্যাংকের অফিস থেকে টাকা নিয়ে সাভার এলাকার দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

সর্বশেষ পাওয়া সংবাদ