বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

গুলিস্তানে বিস্ফোরণ : ভবন মালিকসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারের ভবনে বিস্ফোরণে ২২ জনের প্রাণহানির ঘটনায় দুই ভবন মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোয়েন্দা প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

গ্রেপ্তারকৃতরা হলেন-ক্ষতিগ্রস্ত ভবনের দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেসমেইন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু। এর মধ্যে ওয়াহিদুর ও মতিউর সম্পর্কে আপন দুই ভাই।

হারুন অর রশীদ বলেন, ভবনের আন্ডারগ্রাউন্ডে পার্কিং প্লেস না রেখে সেখানে কাচে ঘিরে স্যানিটারি ব্যবসার জন্য ভাড়া দেওয়া হয়েছিল। সেখানে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ভবনের স্যাপটিক ট্যাংকও কখনো পরিষ্কার করা হয়নি। এ অবস্থায় বিস্ফোরণের দায়-দায়িত্ব ভবন মালিক বা সেখানকার ব্যবসায়ীরা এড়াতে পারেন না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সব কিছু বিবেচনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবহেলাজনিত একটি মামলা দায়ের করে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।

এছাড়া আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, কুইন্স সেনেটারি মার্কেটের আন্ডারগ্রাউন্ড বিস্ফোরণের উৎসস্থল। বেইজমেন্টের এই আন্ডারগ্রাউন্ড স্পেসটি রাজউকের বিধান অনুসারে খোলামেলা থাকলে সেখানে কোনো ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে নিরসন করা যেত। বায়ু গ্যাসসহ অন্যান্য সমস্যারও সমাধান করা যেত। বাড়ির মালিকরা টাকার লোভে আন্ডারগ্রাউন্ডকে এক সময় রান্নাঘর হিসেবে ব্যবহার করেছেন।

বিজ্ঞপ্তিতে আর বলা হয়, সেই রান্নাঘরের গ্যাসের লাইন যথাযথভাবে অপসারণ না করে তার ওপরেই সম্পূর্ণ এয়ার টাইট এসি করা নির্মাণ সামগ্রীর মার্কেট বানিয়ে দিয়েছেন। দোকানের মালিক বিল্ডিং কোডের বিধান না মেনে ভাড়া নিয়ে বেইজম্যান্টের এক ইঞ্চি জায়গাও ফাঁকা না রেখে ডেকোরেশন করে দোকান বানিয়ে সেখানেই তার কর্মচারী ও ক্রেতা সাধারণের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতগুলো প্রাণের হানি ও সম্পদের ক্ষয়ক্ষতি ভবনের মালিক এবং দোকানদারের স্বেচ্ছাচারিতা, লোভ এবং অবহেলার ফল। জান ও মালের এই ব্যাপক ক্ষতির অভিযোগে ভবনমালিক ওয়াহিদর রহমান মতিউর রহমান এবং দোকান মালিক আব্দুল মোতালেব ওরফে মিন্টুকে জিজ্ঞাসাবাদ শেষে আটক করা হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ভবন মালিক ওয়াহিদুর রহমান এবং তার ভাই মতিউর রহমানকে গত ৭ মার্চ ফুলবাড়িয়া এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একই দিন রাতে ঢাকা মেডিকেল এলাকা থেকে মোতালেব মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। পরবর্তীতে বিস্ফোরণের ঘটনায় ভবনমাকিকের অবহেলাজনিত দায় থাকায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন:

গুলিস্তানে বিস্ফোরণ: নিহত বেড়ে ২২

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা

সর্বশেষ পাওয়া সংবাদ