বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

অনিয়মিত শিক্ষার্থীদের মেডিকেলে ভর্তির সুযোগ নেই : আপিল বিভাগ

কর্পোরেট সংবাদ ডেস্ক : এসএসসি ও এইচএসসি’র মাঝে কোনো গ্যাপ থাকলে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। মঙ্গলবার (৭ মার্চ) এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ।

সেইসঙ্গে ভর্তি পরীক্ষায় ১৭ শিক্ষার্থীকে অংশগ্রহণের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত করে দেওয়া হয়।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিচারপতিকে এম. কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ স্টাডি ব্রেক থাকা ১৭ এইচএসসি পাস শিক্ষার্থীকে ২০২৩ মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ দেওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে কেন তাদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে না দেওয়া অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন, যা আজ স্থগিত করে দিলেন আপিল বিভাগ।

বিজ্ঞানের পরীক্ষার্থীদের একটি বড় অংশের চেষ্টা থাকে মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি হওয়া। ২০২২-২৩ সেশনের সরকারি ও বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির ২.৫নং নিয়মে বলা হয়, ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২২ সালে এইচএসসি ও ২০২০ সালে এসএসসি অথবা ২০২১ সালে এইচএসসি ও ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শর্ত থাকে যে এইচএসসি পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

গত ১১ ফেব্রুয়ারি ২০২২-২৩ সেশনের সরকারি ও বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ১৩ ফেব্রুয়ারি অনলাইন আবেদন শুরু হবে। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

সর্বশেষ পাওয়া সংবাদ