বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

হাতিরঝিলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল এলাকা হতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জসিম খানকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর হাতিরঝিল থানাধীন আইটি রোড মালিবাগ এলাকা হতে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জসিম খান (৪০)কে গ্রেফতার করে র‌্যাব-৩।

মঙ্গলবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামীর বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানায় ২০২০ সালের একটি মাদক মামলা রয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে উক্ত মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ধৃত আসামীকে ০১ বছর কারাদন্ড প্রদানের রায় ঘোষনা করেন। মামলার পর জামিনে মুক্ত হয়ে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ