বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

এক বছরে ১০০ ভাগেরও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে: চুয়াডাঙ্গায় প্রধান বিচারপতি

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারকদের পুরাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে। সারাদেশে এই প্রথম গত ১ বছরে ১০০ ভাগেরও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। বিচারকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু কম লোকবলের কারণে মামলার জট নিষ্পত্তি করা সম্ভব নয়। আরও লোকবল দেয়ার জন্য আমরা চেষ্টা করবো।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯ টায় চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের প্রতিটি আদালত চত্বরে ন্যায়কুঞ্জ তৈরি করা হবে। ন্যায়কুঞ্জ তৈরি করতে ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ন্যায়কুঞ্জে নারীসহ সকর বিচারপ্রার্থী বিশ্রাম নেবেন। জনগণের কথা ভেবেই এই ন্যায়কুঞ্জ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।

image-7

পরে আদালত চত্বরে বৃক্ষরোপন করেন প্রধান বিচারপতি। এসময় জেলা জজ আদালতের সম্মলেন কক্ষে বিচারকদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে জেলা আইনজীবি সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন প্রধান বিচারপতি।

এসময় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম হাফিজুল আলম, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জিয়া হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান শিশির, জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ