রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান উদ্বোধনী দিনে ‘কৃষক কার্ড’র প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক সার ব্যবস্থাপনা ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম গঠন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ১১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশন ২০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
advertisement
আইন-আদালত

গাজীপুরে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকা হতে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী চাঁন মিয়া ওরফে চান্দু মোল্যাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।

শুক্রবার (২৩ ডিসেম্বর) গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এলাকা হতে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি চাঁন মিয়া ওরফে চান্দু মোল্যা (৬০)কে গ্রেফতার করে র্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী গোপালগঞ্জ কাশিয়ানী থানার ২০১৫ সালের একটি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত কর্তৃক গত ০২/০৬/২০২২ তারিখ উক্ত মামলার রায় ঘোষনা করা হয়। মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই সে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ