বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

কর্ণফুলীতে হাত কেটে নেওয়ার ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে মো. হোসেন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনায় মোঃ সাহাবুদ্দিনকে প্রধান আসামি করে ৬ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) গত রাতে আহতের বোন রিনা আকতার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ। যার জিআর মামলা নং-৪৩/২৩।

আসামিরা হলেন-খোয়াজনগর আলিম উদ্দিনের বাড়ির মৃত পেয়ার আহম্মদের ছেলে মোঃ সাহাবুদ্দিন (৩২) একই গ্রামের রবি আলীর পুত্র মোঃ আমিন (২৭), কবির মেম্বারের বাড়ীর শেখ আহম্মদের পুত্র মোঃ নাজু (২৩), বুড়াইয়া গোষ্ঠির বাড়ীর বাবুল হকের পুত্র মো. মামুন (৩৫), আব্বাস মেম্বারের বাড়ীর আব্দুর ছন্নুর পুত্র মো. ইকবাল (২৩) ও রবি আলীর বাড়ীর রবি আলীর পুত্র মো. আনিসুল ইসলাম আনিস (২৬) এছাড়াও অজ্ঞাত রয়েছে ৪/৫ জন।

মামলায় উল্লেখ করা হয়, পারিবারিক বিরোধের জেরে ঘটনার দিন দুপুর সাড়ে ১২ টার দিকে মামলার ০২ ও ০৬ নং আসামিদের মধ্যে ভিকটিমের বাগবিতণ্ডা হলে ভিকটিমকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভিকটিম তার নিজ কর্মস্থল হতে ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা গতিরোধ করে অতর্কিতভাবে হামলা করে। একপর্যায়ে ২ ও ৬ নং আসামি ভিকটিমকে ঝাপটে ধরলে ১নং আসামি ভিকটিমকে রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে হাতের কনুইতে কোপ মারলে সাথে সাথে ভিকটিমের হাড় কেটে গুরুতর জখম হয়। বর্তমানে আহত হোসেন ঢাকা শেরে-এ বাংলা নগর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত (১৩ ফেব্রুয়ারী) সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চরপাথরঘাটা খোয়াজনগর গ্রামের দীঘির পাড় এলাকার তিন রাস্তার মোড়ে হামলাকারীরা মো. হোসেনকে হত্যার উদ্দেশে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। আহত মো. হোসেন কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন খোয়াজনগর গ্রামের জাহাঙ্গীর মেম্বারের বাড়ীর মৃত মো. ইয়াছিনের ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ জানান, ‘যুবকের হাতের কব্জি কাটার ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ