বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

রোহিঙ্গা ক্যাম্পে ‘সিক্স মার্ডার’ মামলার আসামি গ্রেপ্তার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়ার ময়নারঘোনা ক্যাম্প ১৮ এর ব্লক-সি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) ফারুক আহমেদ।

গ্রেপ্তার হওয়া সফিকুল ইসলাম উরফে লালু (৫০) ক্যাম্প ১৮ ব্লক-জি/৪৬ এর মৃত ইউছুফ আলীর ছেলে।

এএসপি ফারুক আহমেদ জানান, উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে সিক্স মার্ডার মামলার পলাতক এক আসামি অবস্থানের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে লালুকে গ্রেপ্তার করা হয়। সিক্স মার্ডার মামলায় তাকেসহ অর্ধশতাধিকের বেশি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। লালু এ মামলায় এজাহার নামীয় ১৬ নন্বর আসামি। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

২০২১ সালে ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলিতে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে। এরপর ২২ অক্টোবর রাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় ছয়জনকে হত্যার ঘটনা ঘটে।

সর্বশেষ পাওয়া সংবাদ