বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা মোঃ আনোয়ার হোসেনসহ ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন বারীধারা এলাকা হতে বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা ১। মোঃ আনোয়ার হোসেন (৪২) তার সহযোগী ২। মাসুদুর রহমান (৪২) ৩। মোঃ রাশিদুল কবির (২৮) কে গ্রেফতার করে র‌্যাব-৩। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল, ১টি মানি রিসিভ, ২টি ক্যাশ বুক রেজিষ্টার, ১টি স্ট্যাম্প এবং ২টি ডায়েরী উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা একটি সংঘবদ্ধ অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্র। তারা দীর্ঘদিন যাবৎ সহজ সরল সাধারণ মানুষকে টার্গেট করে তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছে। ধৃত আসামীগণ ভিকটিমদের জানায় তাদের মালয়েশিয়াতে কোম্পানী রয়েছে এবং সেখানে কিছু সংখ্যক লোক পাঠাবে।

মালয়েশিয়াতে তাদের কোম্পানীতে ভালো বেতন ও বছরে দুইটি বোনাস এবং থাকা-খাওয়া ফ্রীসহ বিভিন্ন লোভনীয় কথাবার্তা বলে থাকে। তাদের লোভনীয় কথা বিশ্বাস করে ভিকটিম তাদের নিকট পাসপোর্ট ও টাকা প্রদান করে থাকে। পাসপোর্ট ও টাকা হাতিয়ে নিয়ে উক্ত চক্র ভিকটিমদের সাথে তালবাহানা করতে থাকে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় ভিকটিম তাদের অফিসে গেলে তারা বিভিন্ন ধরনের গালি-গালাজসহ অশোভনীয় আচরন করতে শুরু করে। পরবর্তীতে ভিকটিম আইন শৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করে থাকে। এসকল প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ