বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

গুলশানে প্রতারনা ও জালিয়াতি মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : প্রতারনা ও জালিয়াতি মামলার দায়ে সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ ইব্রাহিম খলিলকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে ৭টার দিকে রাজধানীর গুলশান এলাকা হতে প্রতারনা ও জালিয়াতি মামলার দায়ে ৫ বছর সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ ইব্রাহিম খলিলকে (৪০) গ্রেফতার করে র‌্যাব-৩।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় ২০০৫ সালের একটি সার্টিফিকেট জালিয়াতি ও প্রতারণার মামলা রয়েছে। পরবর্তীতে উক্ত মামলায় বিজ্ঞ আদালত ১৮/০২/২০১০ সালে ধৃত আসামীকে ০৫ বছরের কারাদন্ড প্রদান করে। মামলার রায় ঘোষনার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ