বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

গরু চুরির মামলায় বহিস্কৃত ছাত্রলীগ নেত্রী বাবলীসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামরাই থানার উপ-পরিদর্শক মো. আশরাফুল ইসলাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন- মো. মোর্শেদ আলী, শাহাদাত হোসেন, আরিফ হোসেন, মো. হাবুল সরদার, রাজু আহম্মেদ, মো. সাইদুল ইসলাম। এছাড়া নাম ঠিকানা না পাওয়ায় পলাতক গরু চোর শহীদ ও ট্রাক চালকের অব্যাহতির আবেদন করা হয়েছে।

২০২২ সালের ৩০ অক্টোবর গরু চুরির ঘটনায় আব্দুল লতিফ বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। এ মামলায় ওই বছরের ২ নভেম্বর ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে বাবলী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন চোর ধামরাইয়ের মো. আব্দুল লতিফের গোয়ালঘর থেকে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের দুটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ৩০ অক্টোবর ধামরাই থানায় মামলা করে। এ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে এ চুরির ঘটনায় ছাত্রলীগ নেত্রী বাবলী জড়িত বলে জানায় তারা।

এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গরু চুরি করে আসছিল। গরু চুরির ঘটনায় ধামরাই থানায় একাধিক অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বাবলী আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাসিন্দা। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি।

এর আগে, গেল বছরের ৩০ অক্টোবর, গরু চুরির ঘটনায় আব্দুল লতিফ বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। এ ঘটনায় ২ নভেম্বর ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একই ঘটনায় সাভারের আশুলিয়া, পলাশবাড়ী ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বাবলী জামিনে রয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ