বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

কক্সবাজারে ইয়াবা মামলায় ৭ রোহিঙ্গার যাবজ্জীবন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ২ লক্ষ ৮০ হাজার ইয়াবা টেবলেট পাচারের মামলায় ৭ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একইসাথে দন্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার সময় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালত এ রায় দিয়েছেন।

কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, সাজা পাওয়া আসামিরা হলেন- এম বেলাল হোসেন, ইয়ার মোহাম্মদ, জয়নাল হোসেন, জাকির হোসেন, মঞ্জুর আলম, আব্দুর রহমান ও মো. জাকির হোসেন।

তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মামলা নথির বরাতে ফরিদুল আলম বলেন, গত ২০২০ সালের এক ডিসেম্বর মধ্যরাতে বঙ্গোপসাগরে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলবর্তী গভীর সাগরে মাদকের বড় একটি চালান আসে। খবর পেয়ে অভিযান চালায় কোস্টগার্ড।

এক পর্যায়ে শাহপরীর দ্বীপ থেকে অনন্ত সাত থেকে আট নটিক্যাল মাইল দূরবর্তী সাগরে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। কিন্তু ট্রলারে থাকা লোকজন পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ট্রলার থামিয়ে সাত জনকে আটক করা হয়। এসময় ট্রলারে তল্লাশি করে দুই লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় পরদিন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্য এমএ ইসলাম বাদি হয়ে আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।

পরে গত ২০২১ সালের ২৭ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর গত বছর ২৫ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

আইনজীবি ফরিদুল জানান, রায় ঘোষণাকালে মামলার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ