বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

তুরাগে অপহরণ মামলার পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ এলাকা হতে অপহরণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ রুবেল হোসেন ওরফে রুবেলক গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এসময় ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন চয়নী চারা কামার পাড়া এলাকা হতে অপহরণ মামলার প্রধান পলাতক আসামী রুবেল হোসেনকে (৩২) গ্রেফতার করে র‌্যাব-৩।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত রুবেল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার মামলা নং-১৮/১৮,তারিখ-২৬/০১/২০২৩ ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) ধারায় অপহরণ মামলার প্রধান পলাতক আসামী। সে ভিকটিমকে অপহরণ করে তার পরিবারের নিকট মুক্তিপন হিসেবে মোটা অংকের টাকা দাবী করে আসছিল। তার দাবীতে ভিকটিমের পরিবার রাজি না হওয়ায় সে ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদানসহ শারীরিক ও মানসিক নির্যাতন করত। অপহরণের পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন:

মাদারীপুরে চাঞ্চল্যকর দাদন হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

রাজনগরে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার ১

মতিঝিল থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

সর্বশেষ পাওয়া সংবাদ