বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

বিমানবন্দরে আটক রোহিঙ্গা আরসা নেতা আসা উল্লাহকে উখিয়া থানায় হস্তান্তর

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: রোহিঙ্গা আরএসও নেতা শাইখ ছালামত উল্লাহ’র সহায়তায়
বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবের জেদ্দা যাওয়ার পথে আসাদুল্লাহ নামে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা সলিডারিটি অ্যালায়েন্সের (আরসা) এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। নগর গোয়েন্দা পুলিশ শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আসাদুল্লাহ কক্সবাজারের উখিয়া উপজেলার থ্যাংখালী শরণার্থী ক্যাম্পে বসবাস করেন।

শাহ আমানত বিমানবন্দরে নিয়োজিত বিশেষ পুলিশ সুপার এ টি এম শাহীন আহমেদ বলেন, ‘একটি মামলার সূত্র ধরে আসাদুল্লাহ নামে এক ব্যক্তিকে বিদেশ যাওয়ার সময় আটকে দেয়। পরে তাকে সিএমপির গোয়েন্দা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সৌদি আরবের জেদ্দাগামী ফ্লাইটের (বিজি-১৩৫) যাত্রী হিসেবে আসাদুল্লাহ বোর্ডিং পাস সংগ্রহ করেছিলেন। ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। এর আগেই তাকে আমরা গ্রেফতার করি।’

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি-উত্তর) নিহাদ আদনান তাইয়ান বলেন, ‘বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার সময় আসাদুল্লাহকে গ্রেফতার করা হয়। যাচাই-বাছাই শেষে শনিবার তাকে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি উখিয়া ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন। তার বিরুদ্ধে গত ৯ জানুয়ারি হত্যা মামলা করা হয়। তিনি পালিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। কিভাবে বাংলাদেশী পাসপোর্ট পেয়েছেন সে বিষয়ে তদন্ত করে দেখা হবে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আরএসওর সাধারণ সম্পাদক শাইখ ছালামত উল্লাহ,র সহায়তায় রোহিঙ্গা জঙ্গী সংগঠনের এ নেতা সৌদি আরবে সংগঠনের অর্থ সংগ্রহের জন্য সৌদি আবর যাচ্ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ