বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বদলি

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: জেলা জজ সহ বিভিন্ন ট্রাইব্যুনালের ১০ জেলা ও দায়রা জজকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গত (৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বদলির কর্মস্থল ও পদে নিয়োগ/বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে, ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিশেষ জজ শেখ নাজমুল আলমকে যশোরের জেলা ও দায়রা জজ হিসেবে, ঢাকার মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নানকে মুন্সিগঞ্জের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেনকে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলামকে ঢাকার মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানকে রাজশাহীর মহানগর দায়রা জজ হিসেবে, রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল করিমকে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

রাজশাহীর মহানগর দায়রা জজ এ কে এম ফজলুল হককে রংপুরের শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে, রংপুরের শ্রম আদালতের চেয়ারম্যান বিচারক মো. হায়দার আলীকে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।
কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সোলায়মানকে মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে এবং মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আফিয়া বেগমকে ঢাকার সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ