বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

রাজনগরে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার ১

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগরে আলোচিত জোড়া খুন মামলার এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশের অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিরস্ত্র) সওকত মাসুদ ভূইয়া, এসআই(নিঃ) সুলেমান আহমদ, এসআই (নিঃ) মোঃ সুলতানর রহমানসহ অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৪টার সময় রাজনগর থানাধীন সুনামপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এক শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে রাজনগর থানার আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত ৭নং পলাতক আসামি উপজেলার সুনামপুর এলাকার প্রমুদ দেবনাথ এর ছেলে পরিতোষ দেবনাথ(৩০) কে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান ভূষণ রায় বলেন, আলোচিত জোড়া খুন মামলার গ্রেপ্তারকৃত এক আসামীকে সকালে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ