বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

কুমিল্লা থেকে কুখ্যাত মাদক সম্প্রাট টিটু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : কুখ্যাত মাদক সম্প্রাট মোঃ ইব্রাহিম খলিল টিটুকে ৪৯৪ বোতল ফেন্সিডিল ও ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ ইব্রাহিম খলিল টিটুকে (৩০) ৪৯৪ বোতল ফেন্সিডিল এবং ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করে র‌্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। আসামি দীর্ঘ দিন যাবৎ ঢাকা-কুমিল্লা মহাসড়ক হয়ে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এবং গাঁজার চালান নিয়ে নিজ হেফাজতে রেখে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ